বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেওয়ারিশ ব্যালট ও হ্যাঁ-না প্রশ্নবো*মা

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৬ ইং
বেওয়ারিশ ব্যালট ও হ্যাঁ-না প্রশ্নবো*মা

সরকারের ঘোষণাদৃষ্টে একটি ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশ। টু ইন ওয়ান ভোট, একদিনে দুই ভোট। দিন গণনার এ প্রতীক্ষার মাঝে সমতল বাংলাদেশের ভোটের বেওয়ারিশ ব্যালট মিলেছে মরুর দেশ বাহরাইনে। অবশ্য পোস্টাল ব্যালট। কিন্তু ঘটনা আচানক। বাহরাইনের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ায় সরকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। কিসের মধ্যে কী দশা। একটি ঘরে কয়েকজন মিলে অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন; একটি খামে ঠিকানা হিসেবে উল্লেখ আছে বাহরাইনের নাম। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া প্রায় আট মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পোস্টাল ব্যালট গুনছেন এবং পাশ থেকে কেউ এর ভিডিও ধারণ করছেন। এ সময় ভিডিও করতে নিষেধ করতেও শোনা যায় একজনকে। বাধা দিয়ে বলছেন, ‘এই দাঁড়ান, আপনি ভিডিও করছেন কিসের জন্য? এখানে উনারা মেইন ভিডিও করছেন। কেন আপনারা আরও ভিডিও করছেন?’


এ ঘটনার ২৭ সেকেন্ডের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেখানেও অনেকগুলো পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। এর মধ্যে একটি ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনারা এখান থেকে যেগুলা আছে, সব লইয়া যানগা। আমরার দরকার নাই। ভিডিও কইরেন না। ফেসবুকে ছাড়িয়েন না।’ এ ছাড়া ‘একাধিকজন ভিডিও করলে তা ফেসবুকে ছড়িয়ে যাবে। তখন ভাবমূর্তির ক্ষতি হবে। বাহরাইনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে ভোট বন্ধ হয়ে যেতে পারে’, এমন বক্তব্যও শোনা যায় আরেকজনের কণ্ঠে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখন ঘটনা তদন্ত করতে হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও তা দেখেছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে। পোস্টাল ব্যালট পেপারে পাঁচটি কলাম ও ১৪টি সারি রাখা হয়েছে। এতে তিনটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে এসেছে। অথচ বিএনপির প্রতীকটি মাঝখানে এমনভাবে রাখা হয়েছে যে, কাগজ ভাঁজ করলে সেটা ভালো করে নজরেই পড়ে না। ইসি যদি পাঁচটা না করে ছয়টা কলাম করত বা ১৪টির জায়গায় ১২টি বা ১৬টি সারি করত, তাহলে এই বিন্যাস হতো না। বাংলাদেশে নির্বাচনের ইতিহাসে পোস্টাল ব্যালটে ভোট একটি নতুন ঘটনা। দেশে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা অনেক আগে থেকে চালু থাকলেও প্রথমবারের মতো প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার জন্য এই ব্যবস্থা চালু করেছে ইসি।


ঐতিহাসিক এ ঘটনার মাঝে উটকো ঝামেলার মধ্যেই অনাকাঙ্ক্ষিত প্রশ্নের ঝড়। প্রথমবারের মতো নেওয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ১৫ লাখ। সংখ্যাটা একেবারে কমও নয়। এই চেষ্টাতে কিছু সমস্যা অস্বাভাবিক নয়। তাই বলে এভাবে? এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা কিছুটা আক্ষেপের সঙ্গে বলেছেন, ‘আমাদের যারা এই রাজনীতির ক্ষেত্রে বিচরণ করে, তারা সবাই পারফেক্ট মানুষ নন। কোনোখানেই পারফেক্ট মানুষ নেই। তো কেউ এটাকে মিসইউজের চেষ্টা করবে। চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়। কোনো ফেরেশতার কাছে নয়, পোস্টাল ব্যালট তো মানুষের কাছেই পৌঁছবে। তারপর সেখান থেকে তারা ভোট দিয়ে বাই-পোস্ট পাঠাবে। মিশনের এখানে খুব বেশি কিছু করার নেই। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে ছুটে গেছে বিএনপি প্রতিনিধিদল। বৈঠক করেছে। অভিযোগে বলেছে- ১. পোস্টাল ব্যালট বিতরণে ‘ত্রুটি’ হচ্ছে, ২. বিদেশে একটি ‘বিশেষ গোষ্ঠী’ ব্যালট পেপার নিয়ন্ত্রণ করছে। মোট কথা এটি ‘কৌশলগত পক্ষপাতিত্ব।’ 



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ