চুয়াডাঙ্গায় টেকসই কৃষি উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘ঝঢ়বপরধষ চৎড়মৎধসুউবাবষড়ঢ়সবহঃ (অমৎরপঁষঃঁৎব)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আত্মবিশ্বাস’ এই সভার আয়োজন করে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহরের আত্মবিশ্বাস প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হলো কৃষি। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষিকে যান্ত্রিকীকরণ ও আধুনিকায়ন করা অপরিহার্য। পিকেএসএফ ও আত্মবিশ্বাসের এই যৌথ উদ্যোগ প্রান্তিক খামারি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সভায় মূলত: প্রকল্প কার্যক্রম সঠিক ও সময়োপযোগীভাবে সম্পন্ন করতে স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় জোরদারকরণ। প্রান্তিক পর্যায়ে অনুদান ও কারিগরি সহায়তা নিশ্চিত করা। কৃষিখাতের আধুনিকায়ন ও বাজারজাতকরণ প্রক্রিয়ায় লিংকেজ স্থাপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন চুয়াডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাশ এবং আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন। তাঁরা নিরাপদ খাদ্য উৎপাদন এবং প্রাণিসম্পদ ও মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাস। তিনি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘ঝচ-উ (অমৎরপঁষঃঁৎব) প্রকল্পের আওতায় আমরা চুয়াডাঙ্গার কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাই, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।’
সভায় প্রকল্পের ফোকাল পার্সন মো. রফিকুল হাসান জোয়ার্দারসহ প্রকল্পভুক্ত খামারি, প্রসেসর, টেকনিশিয়ান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে একটি উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্রকল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
নিজস্ব প্রতিবেদক