বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে জামায়াত প্রার্থী রুহুল আমিনের গণসংযোগ

ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান
  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৬ ইং
গড়াইটুপিতে জামায়াত প্রার্থী রুহুল আমিনের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন গড়াইটুপি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল সোমবার বিকেল থেকে তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। বেলা ৩টা থেকে শুরু হওয়া পথসভা ও গণসংযোগ কার্যক্রম সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে।


পথসভায় রুহুল আমিন বলেন, জামায়াতে ইসলামী সবসময় সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, অনেক রাজনৈতিক দল ও প্রার্থী অন্যায়ের সঙ্গে জড়িত থাকলেও জামায়াত কখনোই অন্যায়ের পক্ষে দাঁড়ায়নি। তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে দেশে কোনো দখলদারিত্ব থাকবে না। কেউ অন্যায়ভাবে দখল করলে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। অপরাধ করলে কাউকে ফোন করে পুলিশের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করা হবে না; সবার জন্যই আইন সমানভাবে প্রয়োগ করা হবে।’


রুহুল আমিন দাবি করেন, দীর্ঘদিন ধরে মাঠে কাজ করলেও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রমাণ কেউ দেখাতে পারবে না। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘দুষ্ট লোকের হাতে আমানত দিলে তা কখনোই নিরাপদ থাকে না। তাই একটি নিরাপদ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।’ পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে দর্শনা থানা, গড়াইটুপি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ