মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এনসিপি নেতার বাড়ির আশপাশে আগুন দেয়ার অভিযোগ

প্রতিবাদে জয়রামপুরে সংবাদ সম্মেলন
  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৬ ইং
এনসিপি নেতার বাড়ির আশপাশে আগুন দেয়ার অভিযোগ

দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ আলীর বসতবাড়ির চারপাশে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা এনসিপির নেতারা। গতকাল সোমবার জয়রামপুর কলোনিপাড়ায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হানিফ আলী ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা এনসিপির নেতারা জানান, ১৬ নভেম্বর ২০২৬ ভোর ৩টার দিকে কয়েকজন ব্যক্তি হানিফ আলীর বসতবাড়ির চারপাশে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। নেতারা আরও বলেন, পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাজা আমিরুল বাসার বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার ছোটন, সদস্যসচিব মো. আলমগীর হোসেন, সিনিয়র সদস্যসচিব মো. আলী রুস্তী মজনু, যুগ্ম সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রচার সম্পাদক নাজমিন নাহার মিতা, দামুড়হুদা উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. সোহানুর রহমান সোহান এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল