শনিবার, ৪ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার ছয়ঘরিয়ায় শহিদ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৬ ইং
দর্শনার ছয়ঘরিয়ায় শহিদ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

দর্শনার ছয়ঘরিয়া গ্রামে চলমান শহিদ শরীফ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় ছয়ঘরিয়া মাঝপাড়া ক্রিকেট মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অন্তর্গত ১২টি গ্রাম শহিদ শরীফ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গতকাল ফাইনাল খেলায় সড়াবারিয়া বনাম নাস্তিপুর অংশ গ্রহণ করে। এসময় ১২ ওভারের এই খেলায় সড়াবারিয়া একাদশ টসে জিতে ব্যাট করে ১৪৫ রান সংগ্রহ করে। অপরদিকে নাস্তিপুর একাদশ সড়াবাড়িয়া একাদশের কাছে ১২ ওভারে ১২৬ রান করে পরাজিত হয়।


খেলায় প্রধান অতিথি ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য মাওলানা আবুজার গিফারী। খেলায় সভাপতিত্ব করেন মাওলানা এম এম মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামীর পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আমির হাফেজ শহিদুল ইসলাম, আপেল মাহমুদ, আবু জাফর, সাইদুর রহমান, সজিব, বাপ্পি, নাঈম, সেকেন্দার, আব্দুল কাদের, আব্দুস সালাম, রিদয়, আহসান প্রমুখ। 



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত