বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদ্রাসার ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ ০১-০২-২০২৬ ইং
মাদ্রাসার ছাত্রকে হিজড়া পল্লীতে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মাদ্রাসার শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোলা জেলার একটি হিজড়া পল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুমন ও তার স্ত্রী শ্যামলী খাতুন।


হরিণাকুণ্ডু থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ইসারুল্লাহ ওরফে রিয়াদ (১২) স্থানীয় শীতলী রোকেয়া খাতুন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শীতলী মাঠ এলাকা থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ভোলা জেলার একটি হিজড়া পল্লীতে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।


রিয়াদের দাদা শামছুল রহমান বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, অভিযুক্ত সুমন ও তার স্ত্রী শ্যামলী তার নাতিকে অপহরণ করে বিক্রি করেন এবং বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত সুমন তার ছেলে জসিম উদ্দিনকে মারধর করেন। এলাকাবাসী রবিউল ইসলাম জানান, সুমন দীর্ঘদিন ধরে সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এবং রিয়াদকে ভোলা জেলার হিজড়া পল্লীতে বিক্রি করে দেয়।


হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কিবরিয়া বলেন, মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত সুমন ও শ্যামলী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এদিকে, ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রিয়াদের বাবা জসিম উদ্দিন। তিনি বলেন, ‘ছেলেকে হারিয়ে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। আমার সন্তানের নিরাপদ উদ্ধার চাই।’



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ