বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌর এলাকায় শরীফুজ্জামানের গণসংযোগ ও পথসভায় গণজোয়ার

আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলব
  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৬ ইং
আলমডাঙ্গা পৌর এলাকায় শরীফুজ্জামানের গণসংযোগ ও পথসভায় গণজোয়ার

নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে আলমডাঙ্গা পৌর এলাকাজুড়ে। বিকেলের নরম রোদ আর মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে হাজী মোড়। ঠিক বিকেল সাড়ে চারটার দিকে সেখান থেকেই ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভার কর্মসূচি শুরু করেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


হাজী মোড় থেকে শুরু করে গোবিন্দপুর মোড়, চাতাল মোড় এবং বন্ডবিল স্কুল মোড়- প্রতিটি স্থানে ছিল মানুষের স্বতঃস্ফূর্ত ভিড়। হাতের মুঠোয় ধানের শীষের প্রতীক, চোখেমুখে প্রত্যাশা আর কণ্ঠে পরিবর্তনের আকুতি। পথসভাগুলো যেন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা আর আশার প্রকাশস্থল হয়ে ওঠে।


গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফ দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন। প্রবীণদের সালাম, তরুণদের সঙ্গে কোলাকুলি আর নারীদের সঙ্গে আন্তরিক কথোপকথনে ফুটে ওঠে একজন মাঠের রাজনীতিকের চেনা চেহারা। অনেকেই হাত ধরে বলেন, ‘এইবার আর ভুল করব না, ধানের শীষেই ভোট দেব।’


প্রতিটি পথসভায় শরীফুজ্জামান শরীফের কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল বিশ্বাস আর কথায় ছিল সংগ্রামের ইতিহাস। এসব পথসভায় শরীফুজ্জামান শরীফ বলেন, প্রিয় আলমডাঙ্গাবাসী, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কোনো ক্ষমতার গল্প বলতে আসিনি, আসিনি বিলাসী উন্নয়নের ফাঁকা বয়ান শোনাতে। আমি এসেছি আপনাদের বুকের ভেতরে জমে থাকা কষ্ট, ক্ষোভ আর না-বলা কথাগুলো শুনতে এবং সেই কষ্টের ভাষা হয়ে কথা বলতে।’


তিনি বলেন, ‘দীর্ঘ বছর ধরে এই এলাকার মানুষ ভোট দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। আপনারা উন্নয়নের নামে দেখেছেন লুটপাট, দেখেছেন দলীয়করণ, দেখেছেন প্রশাসনের নীরবতা আর সাধারণ মানুষের কান্না। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পায়নি, যুবক চাকরি পায়নি, মা-বোনেরা নিরাপত্তা পায়নি- এই বাস্তবতা আর ঢেকে রাখা যাবে না।’


তিনি আরও বলেন, ‘বিএনপি মানে শুধু একটি দল নয়, বিএনপি মানে গণতন্ত্র, ভোটের অধিকার আর মানুষের মর্যাদা। ধানের শীষ মানে ভাত-ডাল খাওয়া মানুষের প্রতীক, শ্রমজীবী মানুষের প্রতীক, বঞ্চিত মানুষের প্রতীক।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি আপনাদের কাছে এমপি হওয়ার জন্য আসিনি; আমি এসেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের কণ্ঠস্বর সংসদে পৌঁছে দেওয়ার জন্য। আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাকে আর অবহেলার জনপদ হতে দেব না। এই এলাকার কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী- সবাইকে নিয়ে আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলব।


তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি- আপনাদের অধিকার নিয়ে কোনো আপস করব না। অন্যায়ের বিরুদ্ধে যেমন আপসহীন থাকব, তেমনি উন্নয়ন ও কর্মসংস্থানের প্রশ্নে থাকব দৃঢ়প্রতিজ্ঞ। আলমডাঙ্গা থেকে শুরু হোক পরিবর্তনের যাত্রা। ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে মুক্ত করি।’


গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাগরিবুর রহমান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সহসভাপতি সেকেন্দার আলী, যুগ্ম সম্পাদক মাহাবুব মাস্টার, যুগ্ম সম্পাদক তানিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার কাজী সাচ্চু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্যসচিব তন্ময় আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিমেল, সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্তসহ আলমডাঙ্গা পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আবু সাঈদ