সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে ক্রেতা সেজে মোটরসাইকেল চুরির চেষ্টা

যুবক আটক, গণপিটুনির পর পুলিশে সোপর্দ
  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৬ ইং
কোটচাঁদপুরে ক্রেতা সেজে মোটরসাইকেল চুরির চেষ্টা

ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্রেতা সেজে মোটরসাইকেলের শোরুম থেকে নতুন পালসার মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে রাকিব (২২) নামের এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। এসময় তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌর এলাকার আদর্শপাড়ায় একটি মোটরসাইকেলের শোরুমে এ ঘটনা ঘটে। আটক রাকিব মহেশপুর উপজেলার গরিনাথপুর গ্রামের জসিমের ছেলে।


স্থানীয় ও শোরুম সূত্রে জানা যায়, শোরুমের মালিক সিরাজুল ইসলামের প্রতিষ্ঠানে ক্রেতা সেজে প্রবেশ করেন রাকিব। পরে নতুন একটি পালসার মোটরসাইকেল (অনটেস্ট) দেখার কথা বলে সেটি নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন ও উপস্থিত জনতা তাঁকে ধাওয়া করে আটক করেন।


এসময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। খবর পেয়ে শোরুম মালিক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় রাকিবকে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মারধরে আহত হওয়ায় পুলিশের কাছে সোপর্দ করার আগে তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে কৃষি অফিসে ১০০ পদ শূন্য, ব্যাহত হচ্ছে কৃষিসেবা