বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে অবৈধ ৪২০ বস্তা টিএসপি সার জব্দ

দুই ঘণ্টা পর টনক নড়লো প্রশাসনের
  • আপলোড তারিখঃ ১২-১১-২০২৬ ইং
ঝিনাইদহে অবৈধ ৪২০ বস্তা টিএসপি সার জব্দ

ঝিনাইদহে প্রশাসনের গাফলতি ও দ্রুত পদক্ষেপ গ্রহণের অভাবে সার নিয়ে চলছে সারবাজি। জেলাব্যাপী সিন্ডিকেট গড়ে তুলে অবৈধ সারের রমরমা বাণিজ্য শুরু হয়েছে। ফলে ঘাটতি না থাকলেও ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থার কারণে কৃষকরা সার পাচ্ছে না।


এদিকে গত মঙ্গলবার মধুহাটি ইউনিয়নের ডুগডুগি বাজারে দুই ট্রাক সার অবৈধভাবে মজুদ করা হলে প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়েও ছিলেন নিশ্চুপ। তারা প্রতিনিধি পাঠালেও তারা কোনো পদক্ষেপ ছাড়াই ফিরে আসেন। ফলে রাত ৯টার দিকে মজুদকৃত সার গোপনে পাচারের সময় জনতা আটক করে।


এদিকে একই দিন রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ৪২০ বস্তা টিএসপি সার জব্দ করে জনতা। জেলা প্রশাসক, পুলিশ ও কৃষি বিভাগকে খবর দেওয়া হলে দুই ঘণ্টা পর তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের এই গাফলতি স্থানীয় জনতাকে চরম ক্ষুব্ধ করে তোলে।


প্রত্যক্ষদর্শী সাজ্জাদুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়। ট্রাকের চালক ও হেলপার বেগতিক দেখে পালিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত সারবোঝাই ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় গোয়েন্দা সদস্যরা হেফাজতে রাখেন। এ সময় গণমাধ্যমকর্মীরা জেলা প্রশাসক মো. নোমান হোসেন ও কৃষি বিভাগের উপ-পরিচালককে একাধিকবার ফোন করা হলেও প্রতিনিধি পাঠাতে তাদের দুই ঘণ্টা দেরি হয়। অথচ ঘটনাস্থল ছিল শহরের মধ্যেই।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ি-ট-১১-০১৪১ রেজিস্ট্রেশন নম্বরের একটি ট্রাকে যশোরের নোয়াপাড়া থেকে সারবোঝাই করে কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজনের সন্দেহ হলে ট্রাকটি আটক করে। এ সময় গাড়িচালক জানান, যশোরের নোয়াপাড়া থেকে সার নিয়ে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু চালক সারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।


ঘটনাস্থলে উপস্থিত ঝিনাইদহ জেলা যুবদল নেতা মিলন বলেন, স্থানীয়রা সার পাচারের গোপন সংবাদ পেয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে একটি সারবোঝাই ট্রাক আটক করে আমাদের খবর দেয়। আমরা গিয়ে ট্রাকের চালককে পরিবহন করা সারের কোনো কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তারা কোনো কাগজ দেখাতে পারেনি। ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। ঝিনাইদহ ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মাজেদুল হক সারবোঝাই ট্রাক আটকের খবর সদর থানার ওসি ও এসপিকে জানালে মধ্যরাতে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়।


ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, স্থানীয় জনগণ সারবোঝাই একটি ট্রাক আটক করে পুলিশে দেয়। ঘটনার পরপরই কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, সারের কাগজপত্র না থাকলে তা সরকারি হেফাজতে নেওয়া হবে।


ঝিনাইদহের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ইউএনও এবং কৃষি অফিসারকে সারের কাগজপত্র যাচাই করতে বলা হয়েছে। তারা যাচাই-বাছাই করার পরে যদি সারগুলো অবৈধ বলে প্রমাণিত হয় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরের নবাগত ইউএনওকে সময়ের সমীকরণের প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা