সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডায়াবেটিস দিবসে আলমডাঙ্গায় সচেতনতামূলক সেমিনার

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৬ ইং
ডায়াবেটিস দিবসে আলমডাঙ্গায় সচেতনতামূলক সেমিনার

আলমডাঙ্গায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (বি.এন.সি.ডি.এ.এফ) ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির যৌথ আয়োজনে এ সেমিনারে শহরের চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।


আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি ডা. সামিনা আক্তার তন্বীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. নিলুফা ইয়াসমিন। প্রধান আলোচক ছিলেন বি.এন.সি.ডি.এ.এফ-এর চেয়ারম্যান ডা. মো. আব্দুল্লাহ আল মামুন। নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আদনীন নাহার মৌনালীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. আদীলউদ্দিন মোস্তফা আদনান, ডা. মো. নজরুল ইসলাম ও ডা. এনামুল হক।


প্রধান আলোচকের আলোচনায় ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের হারে বাংলাদেশের অবস্থান ৭ম। প্রাপ্তবয়স্কদের ১৬-১৭% মানুষ আক্রান্ত। ডায়াবেটিসের ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে। 


প্রধান অতিথির বক্তব্যে ডা. নিলুফা ইয়াসমিন বলেন, ডায়াবেটিস আক্রান্তদের ব্যাপারে যেমন চিকিৎসকদের সঠিক পরামর্শ এ আওতায় আনতে হবে। একই সঙ্গে যারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে কিংবা প্রি-ডায়াবেটিসে আক্রান্ত, তাদেরকেও সচেতন করতে হবে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে কৃষি অফিসে ১০০ পদ শূন্য, ব্যাহত হচ্ছে কৃষিসেবা