সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নতুন ডিসি আলমগীর কবীর

বর্তমান জেলা প্রশাসক লুৎফুন নাহারকে প্রত্যাহার
  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গার নতুন ডিসি আলমগীর কবীর

চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীর। অন্যদিকে, জেলার বর্তমান জেলা প্রশাসক লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে (পরিচিতি নম্বর-১৬৭৯৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বর্তমান জেলা প্রশাসক লুৎফুন নাহারকে (পরিচিতি নম্বর-১৬১০৮) চুয়াডাঙ্গা থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) করা হয়েছে।


এছাড়া একই দিনে জারি করা প্রজ্ঞাপনে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজকে (পরিচিতি নম্বর-১৬৩৬১) গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। আর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে (পরিচিতি নম্বর-১৬৮০৪) হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত অনুমোদন