রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে

দামুড়হুদা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৬ ইং
দামুড়হুদা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দামুড়হুদা বাসস্ট্যান্ডে কৃষি ব্যাংকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সচেতন রয়েছেন। তারা বলেন, অতীতের স্বৈরাচারী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি রাজপথে থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।
    বক্তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল নেতাকর্মীকে ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় পা না দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যেকোনো অপচেষ্টার জবাব দিতে হবে। একই সঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।


একই দিনে হাউলি ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উদ্যোগে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে হাউলি ইউনিয়ন বিএনপির আয়োজনে কাঁঠালতলা বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সোলেমান মল্লিক, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, হাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, হাউলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা জিয়া স্মৃতি সংসদ সভাপতি মো. তরিকুল ইসলাম রানা, হাউলি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক তামিম ইকবাল, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ