রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৬ ইং
দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ রেহেনা কুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিন্নাত আলী, গভর্নিং বডির সদস্য মনজুরুল কাদের, আশাবুল হক, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, মমদুল ইসলাম, ওয়াজেদুল ইসলাম টুটুল শাহ।


অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক হিসেবে সংবর্ধনা দেওয়া হয় অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহির উদ্দীন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হায়াতুন খাতুন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক শুকুর আলীকে।
এসময় প্রধান অতিথি বলেন, বিদায়ী শিক্ষকদের দীর্ঘদিনের শিক্ষকতা জীবন, শিক্ষা বিস্তারে অবদান এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁদের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবং বলেন, শিক্ষকরা তাঁদের কর্মের মাধ্যমে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।


অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ