রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে শিবিরের মোটরসাইকেল র‌্যালি

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২৬ ইং
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে শিবিরের মোটরসাইকেল র‌্যালি

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগের প্রতিবাদে মোটরসাইকেল র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখা। গতকাল শনিবার সন্ধ্যায় বাদ মাগরিব মেহেরপুর শহরের কোট মোড় থেকে র‌্যালিটি শুরু হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।


এর আগে গত বুধবার রাতে মেহেরপুর শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ জানাতেও র‌্যালির আয়োজন করা হয়। 
র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর জেলা সভাপতি আব্দুস সালাম, জেলা সেক্রেটারি সাইদুর ইসলাম, সাবেক জেলা সভাপতি আবু সাঈদ, পৌর সভাপতি কামরুল ইসলাম নাহিদ, গাংনী উপজেলা সভাপতি শিহাব ইসলাম, মুজিবনগর উপজেলা সভাপতি শিশির ইসলাম, সদর পূর্ব সভাপতি খালিদ সাইফুল্লাহ এবং কলেজ সভাপতি সুলাইমান বাপ্পি।


র‌্যালির মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগের ঘটনায় প্রতিবাদ জানায় সংগঠনটির নেতাকর্মীরা।



কমেন্ট বক্স
notebook

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে শিবিরের মোটরসাইকেল র‌্যালি