বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী আটক

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২৬ ইং
মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী আটক

মেহেরপুর শহরের কলেজ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন- মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার বাবু বিশ^াসের ছেলে আলী কদর শাওন (১৯)।


পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার সময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার পেছনে কী কারণ ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী আটক