সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর বামুন্দিতে মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন লিপিয়ারা

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২৬ ইং
গাংনীর বামুন্দিতে মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন লিপিয়ারা

একটি মার্সেল ফ্রিজ কিনে প্রায় চার লাখ টাকা মূল্যের ঘরভর্তি উপহার পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের মোছা. লিপিয়ারা খাতুন। আনন্দঘন পরিবেশে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। চিত্রনায়ক ইরফান সাজ্জাদ, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ও মিরাক্কেল তারকা আবু হেনা রনির উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। এতে হাজারো দর্শক অংশ নেন।


গতকাল রোববার দুপুর ১২টায় উপজেলার বামুন্দি সবজি বাজারে তাজ ইলেকট্রনিক্সের আয়োজনে ‘মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্সেল কোম্পানির উপ-নির্বাহী পরিচালক (ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর) নুরুল ইসলাম রুবেল।


জানা গেছে, গত ১ নভেম্বর লিপিয়ারা খাতুন তাজ ইলেকট্রনিক্স থেকে ৩৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫০ লিটারের একটি মার্সেল ফ্রিজ কিস্তিতে কেনেন। এ সময় তিনি মাত্র ৫ হাজার টাকা জমা দিয়ে ফ্রিজটি ক্রয় করেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের আয়োজিত পুরস্কার কার্যক্রমে বিজয়ী হয়ে প্রায় চার লাখ টাকা মূল্যের বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য উপহার পান তিনি। লিপিয়ারা খাতুন উপজেলার রামনগর গ্রামের মো. সেলিম উদ্দিনের স্ত্রী।


পুরস্কারের মধ্যে রয়েছে ৩৫৮ লিটারের একটি মার্সেল ফ্রিজ, দেড় টনের একটি এসি, ৪৩ ইঞ্চি টেলিভিশন, ৮ কেজি ধারণক্ষমতার ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গিজার, চার্জার ফ্যান, সিলিং ফ্যান, রাইস কুকার, আয়রন, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, গ্যাস স্টোভ ও ব্লেন্ডারসহ বিভিন্ন পণ্য।


পুরস্কার পেয়ে আবেগাপ্লুত লিপিয়ারা খাতুন বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি বামুন্দির মার্সেল শোরুম থেকে ফ্রিজ কিনে এত উপহার পাব। আনন্দে আমার বুক ভরে গেছে। এর মধ্যে ফ্রিজ, এসি, কাপড় ধোয়ার ওয়াশিং মেশিনসহ অনেক কিছু রয়েছে। আমার দুই মেয়ে আছে। আমরা সবাই মিলে এসব পুরস্কার ভাগ করে নেব।’


ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. জিয়াদুল ইসলাম লিজন বলেন, ‘লিপিয়ারা খাতুন বামুন্দি শোরুম থেকে মার্সেল ফ্রিজ কিনে প্রায় চার লাখ টাকার উপহারসামগ্রী পেয়েছেন। তাঁর হাতে এসব পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। ক্রেতাদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সবার দোয়া ও সহযোগিতা চাই।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আসা মার্সেল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা, মেহেরপুর জেলার এরিয়া ম্যানেজার আরফান হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত অনুমোদন