রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে বিএনপির কর্মী সভা

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২৬ ইং
মুজিবনগরে বিএনপির কর্মী সভা

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রাম বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা ও উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি রমজান আলী।


সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বগা। মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামাল পাশার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, কৃষক দলের বাগোয়ান ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ বায়েজিদ, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছাব্দার আলী এবং মুজিবনগর উপজেলা মহিলা দলের সভানেত্রী আশেরা খাতুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এদিকে, সভায় ভবরপাড়া গ্রামের স্থানীয় জনগণের পক্ষ থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আব্দুর রশিদকে দেখতে চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় আব্দুর রশিদকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার প্রত্যাশা নিয়ে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা হয়।


কর্মী সভাকে ঘিরে ভবরপাড়া গ্রামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু