রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে জয়রামপুর রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২৬ ইং
দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে জয়রামপুর রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিয়ন্ত্রণে ফগ মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের নেতৃত্বে হাউলী ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়রামপুর রেলস্টেশন এলাকায় এ কার্যক্রম শুরু হয়। এসময় তিনি নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং ফগ মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন।


অভিযানে রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। পাশাপাশি ঝোপঝাড়, ড্রেন ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে পরিত্যক্ত পাত্র, টায়ার ও প্লাস্টিকের কৌটা পরিষ্কারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ সময় স্টেশন এলাকায় ফগ মেশিন দিয়ে স্প্রে করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।


তিনি আরও বলেন, জয়রামপুর রেলস্টেশন ও বাজার এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গুর ঝুঁকি কমাতে কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখতে হবে। এ সময় তিনি দামুড়হুদা উপজেলার সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু