দর্শনা রেলবাজার এলাকায় মিনা (৪০) নামের এক নারীকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় স্বপন (৫০), শাহারুল (৪০) ও জনি (২৫) জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, স্বপন ও জনির বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। এছাড়া শাহারুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অতীতে অস্ত্রসহ আটক হওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনসমক্ষে একজন নারীকে কুপিয়ে জখম করার ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সমীকরণ প্রতিবেদন