রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় গভীর রাতে অটোরিকশা ছিনতাই

যাত্রীদের টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ
  • আপলোড তারিখঃ ১৮-১০-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় গভীর রাতে অটোরিকশা ছিনতাই

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের চন্দ্রবাস মাঠে গভীর রাতে অটোরিকশার পথরোধ করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণের দুল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া অটোরিকশাচালককে মারধর করে গাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে চন্দ্রবাস গ্রামের রেজাউলের অটোরিকশায় দুই যাত্রী চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে দর্শনার দিকে রওনা হন। অটোরিকশাটি চন্দ্রবাস মাঠের কবরস্থানের কাছাকাছি সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৭ থেকে ৮ জনের একটি দল গাড়িটির পথরোধ করে।


ভুক্তভোগীদের অভিযোগ, দলটির সদস্যদের হাতে রামদা, ছুরি ও লাঠিসোঁটা ছিল। তারা অস্ত্রের মুখে জিম্মি করে দুই যাত্রীর দুটি মোবাইল ফোন, স্বর্ণের দুল ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে অটোরিকশাচালককে মারধর করে তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।


এ ঘটনায় চন্দ্রবাস ও আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু