জামায়াতে ইসলামীকে সমর্থন করায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে নতুন ৩০ জন কর্মীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উথলী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি জেলা তারবিয়্যাত সেক্রেটারি মো. জিয়াউল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন। উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তারবিয়্যাত সেক্রেটারি মো. জিয়াউল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির নুরুল হুদা, ইউনিয়ন বায়তুল শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, উথলী ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি সুজাউল হক জিহাদ, উথলী শাখার ওলামা বিভাগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান।
প্রতিবেদক উথলী