উথলী ইউনিয়নে জামায়াতের নতুন ৩০ কর্মীর নাম ঘোষণা

আপলোড তারিখঃ 2025-06-30 ইং
উথলী ইউনিয়নে জামায়াতের নতুন ৩০ কর্মীর নাম ঘোষণা ছবির ক্যাপশন:

জামায়াতে ইসলামীকে সমর্থন করায় জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে নতুন ৩০ জন কর্মীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে উথলী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি জেলা তারবিয়্যাত সেক্রেটারি মো. জিয়াউল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন। উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তারবিয়্যাত সেক্রেটারি মো. জিয়াউল হক।


এসময় আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির নুরুল হুদা, ইউনিয়ন বায়তুল শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, উথলী ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি সুজাউল হক জিহাদ, উথলী শাখার ওলামা বিভাগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উথলী  ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)