বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে রুপসা পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২১ ইং
ঝিনাইদহে রুপসা পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রূপসা পরিবহনের ধাক্কায় আজিদ আলী (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে শেখপাড়া বাজারে দুঃখী মাহমুদ কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে কুষ্টিয়া হতে খুলনাগামী রূপসা পরিবহন একটি বাস বেপরোয়া গতিতে এসে একটি পাখিভ্যানে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানচালক মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন। পরে এলাকাবাসী ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়াতে নেওয়া পথে রাস্তায় তাঁর মৃত্যু ঘটে। নিহত আজিদ উপজেলার যোগীপড়া গ্রামের আজমত আলীর ছেলে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ