মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২১ ইং
মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশি আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্ত যাদবপুর বিওপির গোপালপুর গ্রামের মাঠ থেকে এদের আটক করা হয়। এদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। গতকাল শনিবার বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- বগুড়া জেলার আদমদিঘী থানার নতুন বাজার গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. সোহাগ (৩২) একই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী সুমি (২৯), ঝিনাইদহ জেলার সদর থানার ধোপাঘাটা গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. মিণ্টু মিয়া (৩৮), শরিয়তপুর জেলার পালং থানার গাজীপুর গ্রামের নির্মলের ছেলে তুহিন (৩৩), নড়াইল জেলার কালিয়া থানার সিতারামপুর গ্রামের মো. লিয়াকত মোল্লার মেয়ে মোছা. মাবিয়া (২৫) সহ ১০ জন। আটককৃত সবাই বাংলাদেশি নাগরিক বলে বিজিবি সূত্রে জানা গেছে। বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের অপরাধে তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী