মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মায়ের অসতর্কতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু!

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২১ ইং
মায়ের অসতর্কতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু!
চুয়াডাঙ্গায় কাপড় ধোয়ার সময় মায়ের অসতর্কতায় পুকুরে ডুবে আয়েশা খাতুন (১৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে এ ঘটনা ঘটে। বেলা ১১টা ১৫ মিনিটের দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আয়েশা খাতুন নবীননগর গ্রামের পূর্বপাড়ার সবুজ হোসেনের মেয়ে। নিহত শিশু আয়েশার পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে নিজ বাড়িতে জামা-কাপড় পরিস্কার করছিলেন শিশু আয়েশার মা। এদিকে সবেমাত্র হাঁটতে শিখেছে আয়েশা। মাঝে মধ্যেই শিশু আয়েশাকে বাড়ির উঠানে হাঁটার জন্য ছেড়ে দেন পরিবারের সদস্যরা। গতকালও কাপড় পরিস্কার করার সময় আয়েশাকে বাড়ির উঠানে হেঁটে হেঁটে খেলা করার জন্য ছেড়ে দেওয়া হয়। এরই মধ্যে বেশ কিছু সময় পার হয়ে গেলে আয়েশাকে উঠানের কোথাও দেখতে না পেয়ে চারপাশে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের ধারে পানির মধ্যে শিশুটিকে দেখতে পান তাঁরা। এসময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালের জরুরি বিভাগে। তবে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যু হয় শিশু আয়েশার। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আরফিন বলেন, ‘বেলা ১১টা ১৫ মিনিটের দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নেয়। এসময় জানতে পারি শিশুটি পুকুরের পানিতে ডুবে গিয়েছিল। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসে তারা। তবে জরুরি বিভাগে আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। এখানে নেওয়ার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী