মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
জীবননগরে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার
জীবননগরে অভিযান চালিয়ে ৬ হাজার ৫৬৪ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাঁকা ব্রিকস ফিল্ড এলাকায় জীবননগর-কালীগঞ্জ মহাসড়ক সংলগ্ন মাসুম ব্রিকসের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৮ ডিসেম্বর বুধবার বিকেল চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮- বিজিবি) সদরের ৬ সদস্যবিশিষ্ট বিশেষ টহল দল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলার জীবননগর-কালীগঞ্জ মহাসড়ক সংলগ্ন বাঁকা ব্রিকস ফিল্ড এলাকার মাসুম ব্রিকস ফিল্ডের পাশে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৫৬৪ পিস মায়ানমার ইয়াবা উদ্ধার করা হয়। সূত্র- দেশসংবাদ


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী