ছবির ক্যাপশন:
জীবননগরে অভিযান চালিয়ে ৬ হাজার ৫৬৪ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাঁকা ব্রিকস ফিল্ড এলাকায় জীবননগর-কালীগঞ্জ মহাসড়ক সংলগ্ন মাসুম ব্রিকসের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৮ ডিসেম্বর বুধবার বিকেল চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮- বিজিবি) সদরের ৬ সদস্যবিশিষ্ট বিশেষ টহল দল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলার জীবননগর-কালীগঞ্জ মহাসড়ক সংলগ্ন বাঁকা ব্রিকস ফিল্ড এলাকার মাসুম ব্রিকস ফিল্ডের পাশে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৫৬৪ পিস মায়ানমার ইয়াবা উদ্ধার করা হয়। সূত্র- দেশসংবাদ
