শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে ওয়ার্ড বিএনপির সভাপতিকে মারধরের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৬ ইং
কুড়ুলগাছিতে ওয়ার্ড বিএনপির সভাপতিকে মারধরের অভিযোগ

দামুড়হুদার কুড়ুলগাছির ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গত বুধবার এই ঘটনা ঘটে। 



২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ বলেন, গত বুধবার সন্ধ্যায় কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিককে পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় ৭-৮ জন ছিনিয়ে নেয়। এ ঘটনা জানার জন্য পুলিশ আমাকে ডেকে কথা বলছিল এবং আমার কাছে জানতে চায়। আমি যতটুকু শুনেছি, সে বিষয়ে কথা বলে চলে এসেছি। সকালে আমি চণ্ডীপুর একটি চায়ের দোকানে চা খেতে বসেছিলাম। এসময় আওয়ামী লীগ কর্মী শুকুর আলী, সাঈদ ও মেহেদী আমাকে পিছন থেকে মারধর শুরু করে। অবস্থার বেগতিক দেখে চায়ের দোকানের লোকজন আমাকে কিছুটা রক্ষা করে। 


এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান বলেন, একটি অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত