দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী খাতুন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু এবং কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সদেকিন ইসলাম।
অনুষ্ঠানে কুড়ুলগাছি ইউনিয়নের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও সিলিং ফ্যান এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুর জাহান, প্যানেল চেয়ারম্যান শাহ মো. ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সদস্য আহসান হাবিব ঝন্টু, মহিলা সদস্য আফতাহারুন্নেসাসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রতিবেদক কুড়ুলগাছি