চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুর্তজাপুর গ্রাম থেকে নাশকতা মামলায় মোহাম্মদ পেশকার আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশকার আলী মুর্তজাপুর গ্রামের মৃত আলম চৌধুরীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত ১২টার দিকে মুর্তজাপুর ব্রিজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিয়তুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, পেশকার আলীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক সরোজগঞ্জ