মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইয়াবাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৬ ইং
জীবননগরে ইয়াবাসহ দুজন আটক

জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া মোড়ে মিলা ব্রিকসের সামনে হাবিলদার মো. পারকার সাজ্জাদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মো. অনিম আহমেদ (২৫) ও মো. সুরাব হোসেন (৫৫) নামে দুইজনকে আটক করা হয়।
আটক অনিম আহমেদ জীবননগর উপজেলার হরিয়াননগর গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে। অপর আটক সুরাব হোসেন একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। অভিযানে তাদের কাছ থেকে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়। বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ