সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের নারী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের নারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ মোছা. নাজমা বেগম (৭০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভিমরুল্লাহ এলাকায় নতুন জেলাখানা গেটের বিপরীতে মিম স্টোর নামের একটি চা ও মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমা বেগম কুষ্টিয়া সদর থানার আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী।
ডিএনসি সূত্রে জানা যায়, নাজমার ডান হাতে থাকা একটি পলিথিনের প্যাকেট তল্লাশি করে দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট পাওয়া যায়। এর একটিতে ২০০ পিস এবং অপরটিতে ১০০ পিস, মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা করেছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড