রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৬ ইং
জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃতি সন্তান ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) মো. আশরাফুল আলম অসামান্য মেধা, যোগ্যতা ও প্রশংসনীয় সেবার স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (পিপিএম)-এ ভূষিত হয়েছেন। তাঁর বিপি নম্বর ৮০০০০৪৭৭৯৮। রাষ্ট্রপতির পুলিশ পদক অর্জনের তালিকা অনুযায়ী, ২০২৫ সালের সেবা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মানজনক পদকের জন্য মনোনীত করা হয়েছে। তালিকায় তাঁর নাম রয়েছে ৯ নম্বরে। এসআই আশরাফুল আলম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম ওমর আলীর দ্বিতীয় সন্তান। নিজের মেধা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এদিকে এসআই আশরাফুল আলম ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (পিপিএম) পাওয়ায় তাঁর নিজ এলাকা মনোহরপুরসহ পুরো জীবননগর উপজেলায় আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জনে স্থানীয় বাসিন্দা, স্বজন ও শুভাকাক্সক্ষীরা আনন্দিত ও গর্বিত। এলাকার সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আশরাফুল আলমের এ সাফল্য পুরো এলাকার জন্য গৌরব ও প্রাপ্তির বিষয়। তাঁর এ অর্জন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক