শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্পাসডাঙ্গায় প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
জিয়া মঞ্চের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্পাসডাঙ্গায় প্রস্তুতি সভা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের আয়োজনে এই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলামের সঞ্চালনায় দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি প্রভাষক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব।


বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তারিক কাজী, অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন টিটন, প্রচার সম্পাদক ফারুক, জিয়া মঞ্চ কমিটির অন্যতম নেতা মিলটন, কামরুল, ফিরোজ প্রমুখ। প্রস্ততি সভায় ৩৩তম জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক করতে নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত