রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৬ ইং
আলমডাঙ্গায় ২৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল গ্রেপ্তার

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় সোহেল রানা (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সোহেল রানা রাধিকাগঞ্জ গ্রামের বারেক আলীর ছেলে।


পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার (এসআই) মো. আলমগীর কবীরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন খবরের ভিত্তিতে রফিকুল ইসলামের বাড়ির সামনে সড়কে অভিযান চালান। এ সময় সোহেল রানাকে আটক করে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। ইয়াবাসহ গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার সঙ্গে মাদক ব্যবসায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হচ্ছে। কোনো মাদক ব্যবসায়ী বা তার পৃষ্ঠপোষককে ছাড় দেওয়া হবে না।



কমেন্ট বক্স
notebook

মানুষের প্রত্যাশা আরও বেশি কিছু