বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২৬ ইং
আলমডাঙ্গায় ২৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোহেল রানা (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুহাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে মো. রফিকুল ইসলামের বাড়ির সামনে রাস্তা থেকে রাধিকাগঞ্জ এলাকার বারেক আলীর ছেলে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়। রাত ১১টার দিকে উদ্ধারকৃত ইয়াবা ও টাকা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।


পুলিশ আরও জানায়, এ ঘটনায় এজাহারনামীয় আরও আটজন পলাতক রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) গ্রেপ্তার ব্যক্তি, পলাতক আসামি এবং মাদক কারবারে পৃষ্ঠপোষকতা, মদদ ও সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করলে এ এলাকার মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।’



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ