শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর শাহাপুর হাইস্কুলে অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
জীবননগর শাহাপুর হাইস্কুলে অভিভাবক সমাবেশ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বিভিন্ন দিকনির্দেশনা বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক আওলাদ হোসেন সরদার, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুর রাজ্জাক, রোকনুজ্জামান খান রকিব, মহর আলী, সহকারী শিক্ষক তানভীর রানা রাজু ও তাসলিমা খাতুন।


অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা ও দলিল লেখক ওয়ালী উল্লাহসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী-পুরুষ অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ও অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক আব্দুল মজিদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান খান রকিব।



কমেন্ট বক্স
notebook

বিদ্যুৎ সংকটে স্থবির ঝিনাইদহ, ব্যাহত হচ্ছে কৃষি সেচ ও শিল্প উৎপাদন