বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় লাইসেন্স বাতিলের পরও বিবাহ নিবন্ধন

কাজী সামসুল হকের ৬ মাসের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় লাইসেন্স বাতিলের পরও বিবাহ নিবন্ধন

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে বিবাহ নিবন্ধকের (কাজী) লাইসেন্স বাতিল হওয়ার পরও সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে বিবাহ নিবন্ধনের অভিযোগে কাজী সামসুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম।


অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে কাজী সামসুল হকের বিবাহ নিবন্ধকের লাইসেন্স বাতিল করা হয়। এরপরও তিনি সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন এলাকায় গোপনে বিবাহ নিবন্ধনের কাজ চালিয়ে যাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর মেয়ের বিবাহ নিবন্ধন করতে সেখানে উপস্থিত হন তিনি।


এসময় স্থানীয়রা তাকে বিবাহ নিবন্ধনের কাজে বাধা দেন। তবে তিনি তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে আটক করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় কাজী সামসুল হককে ৬ মাসের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি দল।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ