শুক্রবার, ১৪ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতীয় নতুন কোচ আসার অপেক্ষায় দর্শনা রেলওয়ে স্টেশন

সীমান্ত পারাপারে প্রস্তুত রেলওয়ে কর্তৃপক্ষ
  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
ভারতীয় নতুন কোচ আসার অপেক্ষায় দর্শনা রেলওয়ে স্টেশন

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ক্রয়কৃত নতুন ব্রডগেজ যাত্রীবাহী ট্রেনের কোচ বা বগি দেশের প্রধান সীমান্ত রুট চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন অথবা বেনাপোল হয়ে প্রবেশ করতে পারে। ভারত থেকে চলতি ২০২৬ সালের আগস্ট মাসে এসব নতুন কোচ বাংলাদেশে আসার কথা থাকলেও সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত এর সুনির্দিষ্ট সময়সূচির বিষয়ে কোনো বার্তা পায়নি। তবে ভারতের রানাঘাট স্টেশন থেকে সংকেত পাওয়া মাত্রই নতুন বগিগুলো নিরাপদে গ্রহণের জন্য প্রস্তুত দর্শনা রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।


দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তরিকুল ইসলাম বলেন, ‘সংবাদ মাধ্যমের বরাতেই তারা নতুন ট্রেনের বগি আসার বিষয়টি জানতে পেরেছি। পূর্বেও ভারতীয় কোচ আমদানির সিংহভাগ দর্শনা সীমান্ত দিয়েই সম্পন্ন হয়েছে, তাই এবারও দর্শনা বা বেনাপোল হয়ে এগুলো প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি বৃহস্পতিবার সকালে ভারতের রানাঘাট রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়েছি, তবে সেখানকার টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) জানিয়েছেন যে রানাঘাটে এখনো বগিগুলো এসে পৌঁছায়নি।


নিয়ম অনুযায়ী, ভারতের রানাঘাট রেলওয়ে স্টেশনে কোচগুলো পৌঁছানোর পরই দর্শনা স্টেশনকে অবহিত করা হয়, যারপর আমরা বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। সীমান্ত পারাপার ও আনুষঙ্গিক প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে চার ঘণ্টা থেকে সর্বোচ্চ একদিন সময় লাগে, যার পরপরই নতুন ট্রেন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে।’


উল্লেখ্য, ভারত সরকারের ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি)-এর অধীনে বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি অত্যাধুনিক লিংক হফম্যান বুশ (এলএইচবি) ব্রডগেজ কোচ সংগ্রহের চুক্তি রয়েছে। ভারতীয় রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে তৈরি এসব কোচের মধ্যে প্রথম চালানে ১৯টি আধুনিক যাত্রীবাহী কোচ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। উন্নত ইউরোপীয় সুরক্ষা মান সংবলিত এই এলএইচবি কোচগুলোতে সিসিটিভি ক্যামেরা, জরুরি অ্যালার্ম, প্রার্থনা কক্ষ, বেবি কেয়ার রুম এবং বিশেষ নিরাপত্তা সুবিধা রয়েছে। এসব নতুন কোচ যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের কোচ ও ব্রডগেজ সংকট নিরসন হবে এবং দূরপাল্লার রুটে যাত্রী সেবার মান বহুলাংশে বৃদ্ধি পাবে।



কমেন্ট বক্স
notebook

বিদ্যুৎ সংকটে স্থবির ঝিনাইদহ, ব্যাহত হচ্ছে কৃষি সেচ ও শিল্প উৎপাদন