বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের আয়োজন

কুইজ প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ
  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৬ ইং
সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের আয়োজন

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।


অনুষ্ঠানে পুষ্টিবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও তিথি মিত্র। এসময় তিনি শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনের জন্য সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আউলিয়ার রহমান ও চুয়াডাঙ্গা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন। তারা পুষ্টির গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ