বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৬ ইং
উথলী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

জীবননগরের উথলীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উথলী ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল বুধবার বিকেলে উথলী বাসস্ট্যান্ড চত্ত্বরে এই সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে আরও সুসংগঠিত হতে হবে। সুশিক্ষিত, যোগ্য, জনপ্রিয় ও দলের দুর্দিনে নির্যাতিত ব্যক্তিকে দলীয়ভাবে ইউনিয়ন চেয়ারম্যানের প্রার্থী ঘোষণা করা হবে। দল যাকে প্রার্থী ঘোষণা করবে, ঐক্যবদ্ধভাবে সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্ত কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’


ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী। তিনি বলেন, স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ইউনিয়নের নেতৃবৃন্দ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে। বর্তমান বিএনপি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা সুবিধা প্রদান করতে যাচ্ছে। যারা একসময় ফ্যামিলি কার্ডের বিরোধিতা করছিলো, তারাই এখন ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। স্থানীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে, সবাইকে তার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন মঈন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী সূর্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, মজিবর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নাছিম হায়দার হিরোক, যুবদল নেতা রুবেল আহম্মেদ সাঈদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, সাধারণ সম্পাদক রানা হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরোজ আলী, ওয়ার্ড বিএনপির নেতা মোশারেফ হোসেন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আবু সালেহ প্রমুখ। 


এছাড়াও অনুষ্ঠানে উথলী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ ও যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত