দামুড়হুদা উপজেলায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, বালাইনাশক, রাসায়নিক সার এবং জৈব সার (ভার্মি কম্পোস্ট) উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বীজ ও সার বিতরণ করা হয়। সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবায়দুর রহমান সাহেল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।
উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবারের প্রত্যককে ১ বিঘা জমির জন্য ১ কেজি পেঁয়াজের বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিস্ক, ১ কেজি বোরন, ৭ কেজি বালাইনাশক, ১টি সাইনবোর্ড ও ২০০ কেজি জৈব সার (ভার্মিকস্পোস্ট) বিতরণ করা হয়।
এসময় ইউএনও উবায়দুর রহমান সাহেল বলেন, ‘আমাদের দেশটা কৃষি প্রধান দেশ। খাদ্য উৎপাদনে দেশটাকে আপনারা স্বয়ংসম্পূর্ণ করলেও নিত্য প্রয়োজনীয় মসলা উৎপাদনে আমরা পিছিয়ে আছি। প্রায়ই পেঁয়াজসহ বিভিন্ন ধরনের মসলা আমদানি করতে হয়। সে জন্য আমাদের পেঁয়াজসহ বেশি করে মসলা উৎপাদন বাঁড়াতে হবে। প্রতি মৌসুমে একটা সময় পরে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যায়। তখন এই পেঁয়াজ নিয়ে লংক্কাকাণ্ড সৃষ্টি হয়। পেঁয়াজের উৎপাদন বাঁড়ানোর জন্য সরকার প্রণোদোনা দিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের উৎপাদন বাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং আধুনিক প্রযুক্তি ও উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষিকে লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, জান্নাতুল ফেরদৌস, মুকুল হোসেন, খালিদ সাইফুল্লা, নাসির উদ্দীন, চাঁদনী খাতুনসহ উপকারভোগী কৃষকবৃন্দ।
প্রতিবেদক দামুড়হুদা