মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি

ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৬ ইং
দামুড়হুদায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি

দামুড়হুদায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে দুজনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার তারিনীপুর মাঠে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এই কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল। দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়রামপুর গাতির পাড়ার শহীদুল ইসলামের ছেলে শামীম ইসলাম (২০) এবং তারিনীপুর গ্রামের আমির হোসেনের ছেলে খালিদ হোসেন (২৫)।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শামীম ইসলাম ও খালিদ হোসেন ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করেছে এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দোষী সাব্যস্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ১৫ (১) ধারা অনুযায়ী প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল জানান, ট্রাক্টরটি থানা হেফাজতে আছে। দণ্ডপ্রাপ্তদের গতকালই চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী