সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড

৫ কৃষকের চার বিঘা পানের বরজ পুড়ে ছাই
  • আপলোড তারিখঃ ১৬-০২-২০২৬ ইং
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ড

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন কৃষকের প্রায় চার বিঘা (প্রায় ১৩০ শতাংশ) জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে ডাউকি গ্রামের পশ্চিমপাড়ায় জান্নাতুল বাকি কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমপাড়ার পানচাষি মিথুন আলি, রিপন আলি, টিপু সুলতান, মোতালেব হোসেন ও আহম্মদ আলির সম্মিলিত জমিতে গড়ে তোলা পানের বরজে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই শুকনো পানের পাতা ও বরজের খড়কুটোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তারের শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে রওনা হন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পাঁচটি বরজই সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক তদন্ত শেষে ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে আনুমানিক চার লাখ টাকার আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রধান আয়ের উৎস এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে।


ডাউকি গ্রামের ইউপি সদস্য বাদসা জানান, ভুক্তভোগী কৃষকেরা এখন দিশেহারা অবস্থায় রয়েছেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে এগিয়ে এলেও আগুনের তীব্রতা বেশি থাকায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন। তারা জানান, দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে নতুন করে বরজ তৈরি করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। স্থানীয়দের দাবি, আগুনের প্রকৃত কারণ নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।



কমেন্ট বক্স