শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় প্রতারণার মামলায় চারজনের সাজা

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় প্রতারণার মামলায় চারজনের সাজা

চুয়াডাঙ্গার প্রতারণা মামলায় চারজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। একই মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মৃত মঙ্গল আলীর ছেলে হাসানুর আলম (৬৪), হাসানুর আলমের ছেলে রয়েল রানা (৩৩), মৃত হাতেম মালিতার ছেলে জাণ্টু মালিতা ও মুন্সিগঞ্জ জেলার আশুলির চর পশ্চিম কান্দি গ্রামের ওলী উল্লাহর ছেলে শওকত হোসেন বিপ্লব (৪৭)।


মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ ডিসেম্বর আসামিরা বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মামলার বাদী আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা ইউনুস আলী ও তার ছেলে স্বপন আলীর কাছ থেকে ১৪ লাখ ২০ হাজার টাকা নেন। পরে নির্ধারিত সময়ে বিদেশে না পাঠিয়ে টাকা আত্মসাৎ করেন তাঁরা। প্রতারণার শিকার হয়ে বাদী আদালতে মামলা দায়ের করেন।


দীর্ঘ শুনানি শেষে আদালত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর ৩১/৩৬ ধারায় চারজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন