বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিভিন্ন ক্বওমী মাদ্রাসা পরিদর্শনকালে রুহুল আমিন

দুঃশাসন মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন
  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৫ ইং
দামুড়হুদার বিভিন্ন ক্বওমী মাদ্রাসা পরিদর্শনকালে রুহুল আমিন

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেছেন, ‘দারিদ্র ও ক্ষুধামুক্ত, দুঃশাসনমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।’ গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, চন্দ্রবাস, নতিপোত ক্বওমী মাদ্রাসাগুলো  পরিদর্শন করেন। মাদ্রাসাগুলো পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।


পরিদর্শনকালে তিনি শিক্ষক ও ছাত্রদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের বড় আলেম হতে হবে, সৎ মানুষ হতে হবে। ইসলাম প্রচারে তোমাদের ভূমিকা রাখতে হবে।’ শিক্ষকদের বলেন, ‘ছাত্রদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি।’


এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী, মজলিসুল মুফাসসিরিনের সহসভাপতি মাওলানা আবুজার গিফারী ও দামুড়হদা যুব বিভাগের থানা সভাপতি মাওলানা আব্দুল খালেক।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল