বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় অবসরপ্রাপ্ত সিআইসি আহমদ হোসেনের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২৫ ইং
দর্শনায় অবসরপ্রাপ্ত সিআইসি আহমদ হোসেনের ইন্তেকাল

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির অবসরপ্রাপ্ত সিআইসি ও কেরুর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক আহমদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়া আনোয়ারপুরের মৃত আবুল হোসেনের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।


পরিবার সূত্রে জানা যায়, শারীরিক বিভিন্ন সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। সুস্থতার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল শনিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া। তিনি দুটি কন্যাসন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতদেহ গতকাল দুপুর ১২টার দিকে দর্শনা হঠাৎপাড়া আনোয়ারপুরে নিজ বাড়িতে এসে পৌঁছায়। বাদ জোহর কেরুজ ক্লাব মাঠ প্রাঙ্গণে জানাজা শেষ হঠাৎপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল