বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় জামায়াতের পোলিং এজেন্টদের কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৫ ইং
দর্শনায় জামায়াতের পোলিং এজেন্টদের কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর দর্শনা সাংগঠনিক থানার পোলিং এজেন্টদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার  সকাল ৯টায় দর্শনার লোকনাথপুর সৌদি রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দর্শনা সাংগঠনিক থানার আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন। তিনি বলেন, বাংলাদেশে যেন তেনভাবে আর নির্বাচন হবে না।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, দর্শনা সাংগঠনিক প্রশিক্ষণ সম্পাদক খাইরুল হকারী ইসলাম, সহকারী প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান ও শাহরিয়ার হোসেন দবির। উপস্থাপনা করেন দর্শনা সাংগঠনিক থানা সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু।



কমেন্ট বক্স
notebook

সেরেস্তাদার আব্দুস সাত্তারের বিদায় সংবর্ধনা