বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন স্থানে জামায়াত নেতার গণসংযোগ

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২৫ ইং
চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন স্থানে জামায়াত নেতার গণসংযোগ

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ডের গুলশান পাড়ার রাশেদ আল আসলি মসজিদ থেকে থেকে গণসংযোগ শুরু হয়। তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারি হত্যা, সন্ত্রাস, দুর্নীতি এবং মাদক দূর করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আসিক শফি, আনোয়ার হোসেন, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, হুমায়ুন কবীর, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি পারভেজ আলমসহ ওয়ার্ড জামায়াতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল