বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গার কলোনিপাড়ায় সেনাবাহিনীর অভিযান

দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২৫ ইং
দেশীয় অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

চুয়াডাঙ্গা শহরের কলোনিপাড়ায় ভোররাতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। এসময় তাদের নিকট থেকে পাঁচটি রামদা, একটি চাপাতি, দুটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- কলোনিপাড়ার মৃত বাবর আলীর ছেলে মঞ্জু হোসেন ও একই এলাকার রাতুল হোসেন।


আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত তিনটা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৩ ঘণ্টা চুয়াডাঙ্গা শহরের কলোনিপাড়ায় এ অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মনজুরুল ইসলাম মাশফি। এই অভিযানে চাঁদাবাজি ও অস্ত্রবাজির অভিযোগে মঞ্জু হোসেন ও রাতুল নামের দুই যুবককে আটক করা হয়। অভিযানের সময় তাদের নিকট থেকে পাঁচটি রামদা, একটি চাপাতি, দুটি অ্যান্ড্রয়েড ফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে তারা। সকালেই সেনাবাহিনী আটককৃতদের কাছ থেকে পাওয়া অস্ত্র ও আলামতসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘সকালে সেনাবাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্রসহ আটক দুই যুবককে থানায় হস্তান্তর করেছেন। তারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুপুরের পরই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎসসহ আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।’



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা